শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কৃত্রিম প্রজননের মাধ্যমে ফিরছে বিলুপ্তপ্রায় আট প্রজাতির দেশি মাছ

অনলাইন নিউজ পোর্টাল • 22 নভেম্বর 2021, 07:50 সকাল • 213 বার পঠিত
কৃত্রিম প্রজননের মাধ্যমে ফিরছে বিলুপ্তপ্রায় আট প্রজাতির দেশি মাছ

জনসংখ্যার আধিক্যতার কারণে দেশি মাছ যদিও আমাদের আমিষের চাহিদা পূরণ করতে সক্ষম নয় কিন্তু তাজা স্বাদে মনের চাহিদা ঠিকই পূরণ হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য সেসব মাছ আজ বিলুপ্তপ্রায়। তবে বিজ্ঞানের কল্যানে কৃত্রিম প্রজননের মাধ্যমে ফিরছে আরও আট প্রজাতির দেশি মাছ। এরই মধ্যে বিলুপ্তপ্রায় ৬৪ প্রজাতির দেশি মাছের মধ্যে ৩১ প্রজাতির মাছের সফল প্রজনন সম্পন্ন হয়েছে। আগামী এক বছরের মধ্যে আরও আট প্রজাতির দেশি মাছের সফল প্রজনন সম্ভব হলে এ সংখ্যা গিয়ে দাঁড়াবে ৩৯-এ। তবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) লক্ষ্য আরও বেশি মাছ ফেরানো।
সফল প্রজনন নিয়ে গবেষণা চলা এ আট প্রজাতির মাছ হলো- কাজলি, কুর্শা, গাঙ টেংরা, বাইলা, জারুয়া, বোল, আঙরা ও ঘারুয়া। এর মধ্যে জারুয়া, বোল, আঙরা ও কুর্শা মূলত তিস্তা নদীর মাছ।