শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে ইতিহাসে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে তুরস্ক

অনলাইন নিউজ পোর্টাল • 22 আগস্ট 2020, 12:10 দুপুর • 189 বার পঠিত
কৃষ্ণসাগরে ইতিহাসে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে তুরস্ক

কৃষ্ণ সাগরে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে তুরস্ক। এতে অন্তত ৩২০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস মজুত রয়েছে। যা দেশটিকে আমদানি নির্ভরতা থেকে মুক্তি দেবে বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইস্তানবুলে এক সংবাদ সম্মেলনে গ্যাস ক্ষেত্রটি পাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেন। 

তুরস্ক ২০২৩ সাল নাগাদ এই গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস ব্যবহার শুরু করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। একই সঙ্গে কৃষ্ণ সাগরে খনিজ সম্পদ অনুসন্ধান আরো বেগবান করার ঘোষণা দেন তিনি।

তুরস্কের খনিজ সম্পদ মন্ত্রীবলেন, তুরস্কের উপকূল থেকে ১০০ নটিক্যাল মাইল দূরে অন্তত এক মাস ধরে অনুসন্ধান চালানোর পর গ্যাস ক্ষেত্রটির সন্ধান পাওয়া যায়।

এর আগে ১৯ আগস্ট রাজধানী আঙ্কারায় একটি সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় পূর্ব ভূমধ্যসাগরে বিতর্কিত এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখার ঘোষণা দেন এরদোয়ান। তিনি বলেন, তেল-গ্যাস অনুসন্ধান ইস্যুতে আমরা শতভাগ সঠিক অবস্থানে আছি। যদি আমরা জলদস্যুদের কাছে আত্মসমর্পণ করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা মুখ দেখাতে পারবো না। আমরা এমন কোনো দেশ আমাদের শিশুদের কাছে দিতে পারি না যেখানে তারা নিজেদের অধিকার রক্ষা করতে পারবে না, যেখানে তাদের আত্মবিশ্বাসের ঘাটতি থাকবে।