করোনায় বন্ধ রয়েছে নরসিংদীর ৫ শতাধিক তাঁত কারখানা
অনলাইন নিউজ পোর্টাল
•
03 মে 2021, 11:18 দুপুর
•
292 বার পঠিত
আধুনিকাতার সঙ্গে তাল মেলাতে না পেরে এমনিতেই ধুঁকছিল নরসিংদীর তাঁতশিল্প। তার মাঝেই সংক্রমণের থাবা বসালো করোনাভাইরাস। ফলে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের তাঁতপল্লীগুলোতে চলছে সুনশান নীরবতা।
করোনার সংকটে পড়ে কাপড় বিক্রি করতে না পেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে তাঁত কারখানাগুলো। এতে করে চরম আর্থিক সংকটে পড়েছে এখানকার তাঁত মালিকরা।
সরেজমিনে ডাঙ্গা ইউনিয়নের তাঁতপল্লীগুলো ঘুরে দেখা যায়, অনেকটা নিঃস্তব্দ অবস্থায় রয়েছে তাঁত কারখানাগুলো। গত দুই বছর আগেও যে গ্রামগুলো তাঁত মেশিনের ঠুকঠাক শব্দে মুখরিত ছিল, ছিল কর্মব্যস্ততা; সেটি এখন আর নেই। অধিকাংশ তাঁত মেশিনগুলো রয়েছে বন্ধ। কারখানাগুলো বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে গ্রামের হাজারো তাঁত শ্রমিক।