করোনায় বিশ্বে আরও সাড়ে ৬ হাজার মানুষের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
03 নভেম্বর 2021, 09:42 সকাল
•
354 বার পঠিত
বিশ্বে আবারও করোনাভাইরাসের সংক্রমণে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় পৌনে ৪ লাখ মানুষ।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৪৭৩ জন। যা আগের দিনের চেয়ে দেড় হাজারের বেশি। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনার বিষে প্রাণ হারালেন ৫০ লাখ ২৭ হাজার ৭৯৩ জন মানুষ।
একই সময়ের করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন আরও ৩ লাখ ৬৮ হাজার ৪১৮ জন। যা আগের দিনের তুলনায় ৩৫ হাজারের বেশি। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ কোটি ৮২ লাখ ৪৪ হাজার ৮৮৭ জনে।