শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনায় ভারতে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৯ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 18 মে 2021, 03:32 দুপুর • 745 বার পঠিত
করোনায় ভারতে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৯ জনের মৃত্যু

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। মহামারি পর্বে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ মৃত্যু। এই সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জন। 

মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন  ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ হাজার ৩২৯ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জন। 

জানা গেছে, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, কেরালার মতো রাজ্যগুলোতে সংক্রমণ কমছে। তবে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের সংক্রমণ পরিস্থিতি এখনও লাগামাছাড়া। পশ্চিমবঙ্গেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩ জন।