শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনায় পুলিশে আক্রান্ত ছয় হাজার, মৃত্যু ১৭

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুন 2020, 04:13 দুপুর • 817 বার পঠিত
করোনায় পুলিশে আক্রান্ত ছয় হাজার, মৃত্যু ১৭

জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ পুলিশের ২০৭ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এতে ছয় হাজার ২০৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। 
শনিবার পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ছিল ৫ হাজার ৯৯৯ জন। সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যরা।  এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ডিএমপির সদস্যরা।

করোনায় এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত ও সংযুক্ত ১৭ সদস্য মারা গেছেন। যার মধ্যে ১৬ পুলিশ কর্মকর্তা এবং বাকি একজন সিভিল কর্মকর্তা,  যিনি পুলিশে সংযুক্ত ছিলেন। 

এদিকে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপির ১ হাজার ৮২৮ সদস্য আক্রান্ত হয়েছেন। সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় রোববার পর্যন্ত দুই হাজার ৭৬৭ পুলিশ সদস্য করোনা জয় করে বাড়ি ফিরেছেন।এছাড়া মোট ২ হাজার ৭ জন পুলিশ করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন ৬ হাজার ৪৫১ পুলিশ কর্মকর্তা।

আক্রান্ত পুলিশদের সর্বোত্তম সেবা নিশ্চিতে বেসরকারি হাসপাতাল ভাড়া নেয়াসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।