শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনায় পটুয়াখালীতে দুই ব্যক্তির মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 03 এপ্রিল 2021, 10:03 দুপুর • 239 বার পঠিত
করোনায় পটুয়াখালীতে দুই ব্যক্তির মৃত্যু

করোনা ভাইরাসে  পটুয়াখালীতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরা হলেন গলাচিপা শহরের মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.মোস্তাফিজুর রহমান খান (৫৯) ও কলাপাড়া উপজেলার মো.ইসমাইল হোসেন (৭৫)।

শুক্রবার (২ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন। শুক্রবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গলাচিপা কালিকাপুর নুরিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোস্তাফিজুর রহমান খান (৫৯) মারা গেছেন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এন্টিজেন টেস্ট করে গত ২৯শে মার্চ পজিটিভ শনাক্ত হয়ে তিনি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গ্রামের বাড়ীতে নামাজে জানাজা শেষে তাকে স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়েছে।'
 
আর  গত বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ১২টায় কলাপাড়া মাদ্রাসা রোড এলাকার নিজ বাসায় মো. ইসমাইল হোসেন (৭৫) মারা গেছে। তিনিও গত ২৯শে মার্চ করোনা শনাক্ত হয়ে হোম আইসোলিউসনে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (২ এপ্রিল) নিজ বাড়ীতে নামাজে জানাজা শেষে তাকে স্বাস্থ্য বিধি অনুসারে দাফন করা হয়েছে।