শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

করোনায় প্রাণ হারিয়েছেন দেশের ১৮৯ ব্যাংকার 

মোহাম্মদ খাইরুল আমিন • 28 মে 2022, 03:48 দুপুর • 331 বার পঠিত
করোনায় প্রাণ হারিয়েছেন দেশের ১৮৯ ব্যাংকার 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮৯ জন ব্যাংকার মারা গেছেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজ‌লে ক‌বির আজ শনিবার এই কথা জানিয়েছেন। 

ফজলে কবির ঢাকা অফিসার্স ক্লাবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এই তথ্য জানান। 

গভর্নর জানান, ২০২০ সালে করোনা মহামারীর মধ্যে পড়ার পরও ব্যাংকের কার্যক্রম চালিয়ে নিতে হয়েছিল। আর তা করতে গিয়ে কিছু ক্ষতি হয়েছে। বাংলাদেশ ব্যাংকেরসহ মোট ১৮৯ জন ব্যাংকার করোনায় মারা গেছেন। 

গভর্নর ফজলে কবির বলেন, ‘‘এখনও চ্যালেঞ্জ মোকা‌বিলায় সেন্ট্রাল ব্যাংক কাজ করে যাচ্ছে। পাশাপাশি ব্যাংকগু‌লোকে সব ধরনের সহ‌যোগিতা করে আস‌ছে। আগামীতেও এ সহায়তা নীতি অব্যাহত থাক‌বে।’’