করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৩৫
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে আরো ৩৫ জন। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে দেশজুড়ে। এর মধ্যে ৩৫ জনের কোভিড শনাক্ত হয়েছে।
নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫২ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৫৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে যে রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে ৩২ জনই ঢাকা বিভাগের। এদের ২৯ জন আবার ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।
গাজীপুরে ১ জন, টাঙ্গাইলে ২ জন, ময়মনসিংহে ১ জন এবং কক্সবাজারে ২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। দেশের ৬৪ জেলার মধ্যে বাকি ৫৯ জেলায় গত একদিনে কোনো রোগী শনাক্ত হয়নি।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬১ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫০ কোটি ১৯ লাখের বেশি।