শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত কিছুটা বেড়েছে 

মোহাম্মদ খাইরুল আমিন • 20 জুলাই 2022, 06:24 বিকাল • 448 বার পঠিত
করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত কিছুটা বেড়েছে 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আবার হাজারের ওপরে উঠেছে। তবে মৃত্যুর সংখ্যা কমেছে। গত একদিনে একজন করোনায় মারা গেছেন। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৪ জন। 

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৯ হাজার ৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১০৪ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ ধরা পড়েছে। 

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমেছে। এদিনের শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ। আগের দিন এই হার ছিল ৯ দশমিক ৬৬ শতাংশ।

গতকাল মঙ্গলবার দেশে ৮৭৯ জন রোগী ধরা পড়েছিল। আর মারা গিয়েছিলেন ৮ জন। 

গত ২৪ ঘন্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯৯ হাজার ৩৯৫ জন হয়েছে। এর মধ্যে ২৯ হাজার ২৫০ জন ভাইরাসটিতে মারা গেছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১,২৪২ জন কোভিড রোগী সেরে উঠেছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৯ হাজার ৮৯২ জন।