করোনায় মৃতের সংখ্যা কমেছে বিশ্বব্যাপী
কিছুটা শিথিলতার আবাস, একটু মুক্তশ্বাস। ওষ্ঠাগত প্রাণে স্বস্তির প্রয়াস। বিশ্বজুড়ে ২৪ ঘণ্টার ব্যবধানে কিছুটা কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু। করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে দৈনিক আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শনিবার (০৪ সেপ্টেম্বর) সকালে এই তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার (০৩ সেপ্টেম্বর) বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ৭৮৬ জন, মারা গেছেন ৯ হাজার ৮১৫ জন। আগের দিন বৃহস্পতিবার নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬ লাখ ৮৬ হাজার ৩৮২ এবং মৃতের সংখ্যা ছিল ১০ হাজার ৮০৬। অর্থাৎ, বৃহস্পতিবার থেকে শুক্রবার– ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে ২৪ হাজার ৫৯৬ এবং মৃতের সংখ্যা কমেছে ৯৯১ জন।