শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৯ হাজার ৬৯০ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 09 সেপ্টেম্বর 2021, 03:45 দুপুর • 471 বার পঠিত
করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৯ হাজার ৬৯০ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৯ হাজার ৬৯০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ১ হাজার ৩৫৬ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৬ লাখ ৮ হাজার ৬৮৮ জনে পৌঁছেছে।

একই সময়ের প্রাণঘাতী এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৫ হাজার ৩৮৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৮৪ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি ৩৩ লাখ ৭৫ হাজার ৫১৩ জনে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়।