শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ২২৬ শনাক্ত ১২২৩৬ জন

অনলাইন নিউজ পোর্টাল • 16 জুলাই 2021, 08:34 সকাল • 241 বার পঠিত
করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ২২৬ শনাক্ত ১২২৩৬ জন

করোনাভাইরাসে আক্রান্তদের মৃত্যু যেন থামছেই না। দেশে করোনায় আক্রান্ত হয়ে আবারও একদিনে ২২৬ জন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীর সংখ্যা আগের দিন বুধবারের চেয়ে ১৬ জন বেশি। গত ১৪ জুলাই ২১০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর।

নতুন ২২৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে টানা পঞ্চম দিনের মতো করোনায় প্রতিদিন মৃত্যু ২০০ এর ওপরে। স্বাস্থ্য অধিদফতর জানায়, এর আগে ১৩ জুলাই ২০৩ জন, ১২ জুলাই ২২০ জন এবং ১১ জুলাই ২৩০ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২৬ জনকে নিয়ে দেশে এখনও পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মারা গেছেন ১৭ হাজার ২৭৮ জন।