শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনায় দেশে একদিনে মৃত্যু শূন্য, শনাক্ত ২৬২

অনলাইন নিউজ পোর্টাল • 09 ডিসেম্বর 2021, 05:01 বিকাল • 299 বার পঠিত
করোনায় দেশে একদিনে মৃত্যু শূন্য, শনাক্ত ২৬২

দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে কোনো মানুষের মৃত্যু হয়নি। এতে করোনায় এখন পর্যন্ত দেশে মোট মারা গেছেন ২৮ হাজার ১৬ জন।একই সময়ে শনাক্ত হয়েছেন ২৬২ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, বুধবার স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হ য়ে মারা যান ছয়জন। ওই সময়ে র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২০ হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা করে ২৭৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ। তখন পর্যন্ত মোট ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জনের করোনা শনাক্ত হলো।