শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনায় বরিশালে গত ১দিনে ২০ জনের মৃত্যু, শনাক্ত হয়েছে ৪৭৯

অনলাইন নিউজ পোর্টাল • 08 আগস্ট 2021, 11:20 দুপুর • 135 বার পঠিত
করোনায় বরিশালে গত ১দিনে ২০ জনের মৃত্যু, শনাক্ত হয়েছে ৪৭৯

বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১১ জন ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। এদিকে কয়েক দিনের হিসেব অনুযায়ী গত ১দিনে করোনা আক্রান্তর সংখ্যা প্রায় অর্ধেকে এসে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪৭৯ জন। আজ রবিবার সকালে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

স্বাস্থ্য অধিদপ্তর ডা. বাসুদেব কুমার দাস তিনি আরো জানান, গত ১দিনে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৯ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের ১১ জনের মধ্যে বরিশালে ৩ জন, পটুয়াখালীতে ৩ জন, ভোলায় ৪ জন ও পিরোজপুরে একজন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে।