শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনায় বিশ্বব্যাপী ২২ কোটি ১০ লাখ এর অধিক সংক্রমিত

অনলাইন নিউজ পোর্টাল • 05 সেপ্টেম্বর 2021, 09:32 সকাল • 200 বার পঠিত
করোনায় বিশ্বব্যাপী ২২ কোটি ১০ লাখ এর অধিক সংক্রমিত

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরো ৭ হাজার ৭১৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৭৪ হাজার ৪৩৫ জনে।
একই সময়ে এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৮৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৮৫ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২২ কোটি ১০ লাখ ৭৫ হাজার ৯৫১ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার সকাল সাড়ে ৮টার দিকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৬২৯ জন এবং মারা গেছেন ৫৭৬ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৩০৩ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৬৫ হাজার ৮৫৮ জন মারা গেছেন।