করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
10 এপ্রিল 2021, 08:04 সকাল
•
237 বার পঠিত
হবিগঞ্জের করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ এমরান আলী (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পাঁচদিন পর মারা গেলেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, শাহ এমরান আলী গত ৪ এপ্রিল নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকে করোনা টিকার প্রথম ডোজ নেন। ওইদিনই তিনি জ্বরে আক্রান্ত হলে রাত দুইটায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সন্ধ্যায় সেখানেই তার মৃত্যু হয়েছে।