করোনায় আক্রান্ত ২০০ মেডিকেল টেকনোলজিস্ট
অনলাইন নিউজ পোর্টাল
•
11 জুন 2020, 10:08 রাত
•
838 বার পঠিত
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত দুইশ মেডিকেল টেকনোলজিস্ট। নমুনা সংগ্রহ ও পরীক্ষার মূল কাজটা করে থাকেন বলেই ঝুঁকিটা বেশী। জনবল সংকটের কারণে অসুস্থরা সুস্থ হওয়া মাত্রই যোগ দিতে হচ্ছে কাজে।
করোনা রোগী শনাক্তে, নমুনা সংগ্রহ ও পরীক্ষার মূল কাজটা করে থাকেন মেডিকেল টেকনোলজিস্টরা। সবার আগে করোনা উপসর্গের রোগীদের কাছেও যাচ্ছেন তারা, তাই বেশি ঝুঁকিও তাদেরই।
এদিকে করোনাকালীন সময়ে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা সেবা দিয়ে যাচ্ছেন । রাজধানীর দুই সিটি করপোরেশনে বাড়ি, হাসপাতাল, সড়কের আবর্জনা পরিষ্কারে নিয়োজিত আছেন প্রায় আট হাজার কর্মী । যদিও তাদের কেউই এখনো করোনায় আক্রান্ত হননি। দেশে জুন মাস থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে । সেই সাথে চিকিৎসক, আইনশৃংখলা বাহিনীর সদস্য ও ঝুঁকিপূর্ণ পেশায় যুক্তদের আক্রান্তের ঝুঁকিও বাড়ছে ।