করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এই সময় শনাক্তের সংখ্যাও একশোর নিচে। সংখ্যাটি ৯২। দেশে এখন পর্যন্ত করোনায় ২৯ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৭২ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের কাছ থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হারটি ০ দশমিক ৭৬ শতাংশ।
গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ১১৪ জন। এ নিয়ে ১৮ লাখ ৭৪
হাজার ৮৮০ জন করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ০৯ শতাংশ। মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ ১২ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সর্বশেষ হিসেব, এ নিয়ে ১ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭১৫টি নমুনা পরীক্ষা করা হলো।