করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭, শনাক্ত ৯৭৮
অনলাইন নিউজ পোর্টাল
•
06 জানুয়ারী 2021, 03:41 দুপুর
•
240 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৬৮৭ জনের।
নতুন করে শনাক্ত হয়েছেন ৯৭৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৮ হাজার ৮৯৮ জনে।
বুধবার (৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।