শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনাভাইরাসের নতুন একটি ধরন ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 04 জুলাই 2020, 11:04 দুপুর • 197 বার পঠিত
করোনাভাইরাসের নতুন একটি ধরন ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে

করোনাভাইরাসের নতুন একটি ধরন ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে বলে একটি গবেষণায় প্রমাণ মিলেছে। তবে নতুন রূপান্তরিত ভাইরাসটি মানুষকে সংক্রমিত করতে পারলেও খুব বেশি অসুস্থ করতে পারে না বলে জানা গেছে।

বিজ্ঞানবিষয়ক জার্নাল সেলে প্রকাশিত এই গবেষণাটি পূর্ববতী কিছু কাজের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যা চলতি বছরের শুরুর দিকে প্রি-প্রিন্ট সার্ভারে প্রকাশ হয়েছিলো। গবেষকদের জেনেটিক সিকোয়েন্স সম্পর্কিত তথ্যে ভাইরাসটির একটি নির্দিষ্ট সংস্করণে রূপান্তরের ইঙ্গিত মিলেছে।

ওই গবেষক দল শুধুমাত্র জেনেটিক সিকোয়েন্সই পরীক্ষা করেনি বরংএটি নিয়ে তারা ল্যাবে মানুষ, প্রাণী এবং কোষে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। এতে দেখা যায় যে, ভাইরাসটির রূপান্তরিত সংস্করণটি আরো বেশি সাধারণ ও অন্যান্য সংস্করণের তুলনায় বেশি সংক্রামক হয়ে উঠেছে। 

গবেষকরা যুক্তরাষ্ট্র ও ইউরোপে আক্রান্ত করোনা রোগীদের শরীর থেকে নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্সিং করেছেন। এর মাধ্যমে তারা করোনার ২টি ভ্যারিয়েন্টের তুলনা করে দেখেছেন। গবেষকরা বলেছেন, মার্চের শুরুর দিকে জি৬১৪ ভ্যারিয়েন্টটি ইউরোপের বাইরে বিরল ছিলো। তবে মার্চের শেষের দিকে বিশ্বজুড়েই এর ফ্রিকোয়েন্স বৃদ্ধি পায়।