শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ৪,১৫৭ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 26 মে 2021, 11:34 দুপুর • 703 বার পঠিত
করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ৪,১৫৭ জনের মৃত্যু

ভারতে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪,১৫৭ জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এসময়ে শনাক্ত হয়েছে আরো ২ লাখ ৮ হাজার জন।

করোনা মহামারি শুরুর পর থেকে ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। একদিনে পরীক্ষা করেছেন ২২ লাখ ১৭ হাজার ৩২০ জন।

মৃত্যু ও শনাক্তে যথারীতি শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এদিনও রাজ্যটিতে মারা গেছে ১১৩৭ জন। কর্নাটক, কেরালা ও তামিলনাড়ুর অবস্থান এর পরে।