শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনাভাইরাসে ভারতে এখন পর্যন্ত ৮৬৪ জন চিকিৎসকের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 08 মে 2021, 11:12 দুপুর • 587 বার পঠিত
করোনাভাইরাসে ভারতে এখন পর্যন্ত ৮৬৪ জন চিকিৎসকের মৃত্যু

করোনা ভাইরাসে ভারতে এখন পর্যন্ত ৮৬৪ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার পর্যন্ত ৮৬৪ জন চিকিৎসক করোনায় মারা গেছেন। এর মধ্যে গত বছর মারা গেছেন ৭৩৬ জন।

 এই বছর এপ্রিল পর্যন্ত মারা গেছেন আরও ১২৮ জন চিকিৎসক। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা শুরু থেকে বেশি। সেখানে চিকিৎসকের মৃত্যুর হারও সবচেয়ে বেশি।

 মহারাষ্ট্রে এখন পর্যন্ত ১৬৮ জন চিকিৎসক মারা গেছেন। শুধু এপ্রিলেই ৩৪ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুতে ৮৯ জন আর পশ্চিমবঙ্গে ৮০ জন চিকিৎসক মারা গেছেন।

মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই রাজ্যের ১৭ হাজার ৯৭৫ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১১ হাজার ২৩৫ জন সরকারি হাসপাতালের। আর ৬ হাজার ৭৪০ বেসরকারি প্রতিষ্ঠানের।
 মহারাষ্ট্রে এখন পর্যন্ত ১৮ হাজার চিকিৎসক করোনা সংক্রমিত হয়েছেন। মহারাষ্ট্রে বহু নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যা ৪ হাজার ২১৭।

 ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন। যা একদিনে আক্রান্তের নিরিখে নতুন রেকর্ড।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হলো ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জন।

এই নিয়ে তৃতীয় বার ভারতে দৈনিক আক্রান্ত ৪ লাখের গণ্ডি পার হলো। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতে দৈনিক মৃত্যুকেও পৌঁছে দিয়েছে ৪ হাজারের দোরগোড়ায়।