শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনাভাইরাসে সংক্রমণ কমেছে প্রায় ৫ লাখ মৃত্যু হ্রাস ১২ শ’র বেশি

মোহাম্মদ খাইরুল আমিন • 19 মার্চ 2022, 10:20 দুপুর • 295 বার পঠিত
করোনাভাইরাসে সংক্রমণ কমেছে প্রায় ৫ লাখ মৃত্যু হ্রাস ১২ শ’র বেশি

করোনাভাইরাসে বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি শুক্রবার কিছুটা উন্নতি হয়েছে। আগের দিন বৃহস্পতিবারের তুলনায় সংক্রমণ কমেছে প্রায় ৫ লাখ। আর মৃত্যু হ্রাস পেয়েছে ১২ শ’রও বেশি।

করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালানাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে শনিবার এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৪৩ হাজার ৭৮৭ জন এবং এ রোগে মারা গেছেন ৫ হাজার ২০ জন।

আগের দিন বৃহস্পতিবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা ছিল ২১ লাখ ১৬ হাজার ৯৩৪ জন এবং মৃত্যু হয়েছিল ৬ হাজার ২৫৫ জনের। অর্থাৎ, ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বজুড়ে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ৪ লাখ ৭৩ হাজার ১৪৭ জন এবং মৃতের সংখ্যা কমেছে ১ হাজার ২৩৫ জন।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় করোনা পজিটিভ হয়েছেন ৪ লাখ ৭ হাজার ১৭ জন এবং এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০১ জন।

একই দিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৭২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ২৩৬ জন।

এছাড়া শুক্রবার বিশ্বের সংক্রমণ-মৃত্যুর উচ্চহারের দেশগুলো হলো- জার্মানি (নতুন আক্রান্ত ২ লাখ ৮৪ হাজার ৫০ জন, মৃত্যু ২১৭ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ৯৭ হাজার ৭৭৯ জন, মৃত্যু ১১২ জন), যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ৯০ হাজার ৩৫০ জন, মৃত্যু ১২৫ জন), ইতালি (নতুন আক্রান্ত ৭৬ হাজার ২৫০ জন, মৃত্যু ১৬৫ জন), ব্রাজিল (নতুন আক্রান্ত ৪৮ হাজার ৪৫৭ জন, মৃত্যু ৩৮০ জন) এবং রাশিয়া (নতুন আক্রান্ত ৩৪ হাজার ৪৪২ জন, মৃত্যু ৫২৪ জন)।

এছাড়া শুক্রবার বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ২২ হাজার ৬১৯ জন। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা মোট ৬ কোটি ২৫ লাখ ৯৩ হাজার ৯৬৬ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৬ কোটি ২৫ লাখ ৩১ হাজার ২১১ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৬২ হাজার ৭৫৫ জন।

২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৬ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ৩৭ জন এবং এ রোগে মারা গেছেন মোট ৬০ লাখ ৯৩ হাজার ১৮৯ জন। আর এ সময়ে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৩৯ কোটি ৯০ লাখ ৭৪ হাজার ৮৮২ জন।