শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আরো ৪ হাজার ১০৮ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 22 নভেম্বর 2021, 10:19 দুপুর • 312 বার পঠিত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আরো ৪ হাজার ১০৮ জনের মৃত্যু

একদিনে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪ হাজার ১০৮ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দেড় হাজারের বেশি কমেছে। এতে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫১ লাখ ৬৭ হাজার ৫৮১ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ১১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৯০ হাজার কমেছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৭৮ লাখ ৮ হাজার ৯২৫ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সোমবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।