শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

`করোনার ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে

অনলাইন নিউজ পোর্টাল • 26 এপ্রিল 2021, 03:25 দুপুর • 290 বার পঠিত
`করোনার ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে

ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, ভ্যাকসিনই একমাত্র সমাধান নয়। মাস্ক না পরলে ভ্যাকসিনে কোনো কাজ হবে না।

ওবায়দুল কাদের বলেন, 'জীবিকার আগে জীবন। তাই করোনার এই সময়ে জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।' তিনি বলেন, 'করোনার ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে ভ্যাকসিনই একমাত্র সমাধান নয়। মাস্ক না পরলে ভ্যাকসিনে কোনো কাজ হবে না।'

করোনার এই সময়ে রাজনীতি না করে যার যার অবস্থান থেকে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সেতুমন্ত্রী

'করোনার এই ভয়াবহ বিস্তার রোধে এখন একমাত্র রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো' উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'মানুষের জীবন ও জীবীকার দিকেও নজর রাখতে হচ্ছে সরকারকে।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করছেন বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, 'বিএনপির অনেক নেতার ওষুধ কোম্পানি আছে, এ ওষুধ কোম্পানিগুলোর মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ আছে, কিন্তু সেটাও তারা করছে না।' আওয়ামী লীগের কর্মীদের মতো কৃষকের ধান কেটে দেওয়া কর্মসূচিও বিএনপির নেতারা করতে পারেন বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।