শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনার ভ্যাকসিন চুরি করে তা আবার ফিরিয়ে দিল চোর

অনলাইন নিউজ পোর্টাল • 23 এপ্রিল 2021, 04:18 দুপুর • 200 বার পঠিত
করোনার ভ্যাকসিন চুরি করে তা আবার ফিরিয়ে দিল চোর

করোনার এক হাজার ৭০০ ডোজ ভ্যাকসিন চুরি করে তা আবার ফিরিয়ে দিয়ে গেছে চোর। সঙ্গে লিখে রেখে গেছে একটি চিঠিও। বৃহস্পতিবার ভারতের হরিয়ানা রাজ্যের জিন্দের একটি হাসপাতালে ঘটেছে এই ঘটনা।

হাতে লেখা সেই চিঠিতে লেখা রয়েছে, ‘ব্যাগে করোনার ওষুধ থাকার কথা জানা ছিলো না তার।’

চুরি যাওয়া ওই ব্যাগে ভারতে অনুমোদন পাওয়া কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের টিকা রাখা ছিলো। জিন্দের জেনারেল হাসপাতালে স্টোর রুম থেকে ব্যাগটি হারিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে ব্যাগের সঙ্গে একটি চিঠিও ফিরে পায় হাসপাতাল কর্মীরা। এখন ওই চোরকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

সংবাদমাধ্যম জানায়, দুপুরের দিকে সিভিল লাইন পুলিশ স্টেশনের বাইরে একটি চায়ের দোকানে এক ব্যক্তির হাতে ব্যাগটি ধরিয়ে দেয় এক ব্যক্তি। থানায় খাবার সরবরাহ করা লোকটির হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে চোর পালিয়ে যায়।

পুলিশের সন্দেহ চোর সম্ভবত করোনার ওষুধ রেমডেভির ভেবেই টিকার ডোজগুলো নিয়ে পালিয়ে যায়।