শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন নিউজ পোর্টাল • 09 মে 2021, 04:28 দুপুর • 693 বার পঠিত
করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে এবার উদ্বেগের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানান, ভারতে করোনার যে ধরনটি ছড়াচ্ছে, তা অনেক বেশি সংক্রামক। করোনার এ ধরনটি সম্ভবত টিকা দিয়েও দমন করা যাচ্ছে না। এ কারণেই ভারতের এই ভয়াবহ পরিস্থিতি।

শনিবার এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, ভারতে আমরা মহামারির যে বৈশিষ্ট্যগুলো দেখছি, তা এটাই ইঙ্গিত করছে যে এটা অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়া করোনার ধরন।

ভারতে শুক্রবার করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এদিন দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। শনাক্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার মানুষ। ভারতে এই প্রথম এক দিনে চার হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটল। আর এক সপ্তাহে চতুর্থবারের মতো দৈনিক সংক্রমণ চার লাখ ছাড়াল।

ভারতে করোনার যে ধরনটি ছাড়াচ্ছে, সেটি ‘বি.১.৬১৭’ নামে পরিচিত। করোনার এই ধরনটি ভারতে গত বছরের অক্টোবরে প্রথম শনাক্ত হয়। এই ধরনটিকে অতি সংক্রামক বলছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেন, ভারতে করোনার বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টির ক্ষেত্রে ‘বি.১.৬১৭’ ধরনটি সুস্পষ্টভাবে ভূমিকা রাখছে।