করোনার নতুন ধরন,ভারতে বিপজ্জনক হয়ে ওঠেছে
যেকোনো ভাইরাসই প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, নিজেদের নতুন নতুন সংস্করণ বা ধরন (স্ট্রেইন) তৈরি করে।
কিন্তু পরিবর্তনের পর ভারতে করোনাভাইরাস আরও বিপজ্জনক হয়ে ওঠে, প্রচলিত টিকায় এতে সুরক্ষা পাওয়া দুরূহ হয়ে পড়েছে।
ভারতে তৈরি হওয়া করোনাভাইরাসের নতুন ধরনটির নাম গবেষকেরা দিয়েছেন ‘বি-ওয়ান-সিক্সসেভেনটিন’। গত অক্টোবরে এটি প্রথম শনাক্ত হয়।
সেসময় সবে ভারত করোনার প্রথম ধাক্কা সামাল দিয়ে উঠছে। তবে গত মার্চ থেকে দেশটিতে সংক্রমণ আবার বাড়তে শুরু করে। গবেষকেরা বলছেন, দেশটিতে এটি করোনার দ্বিতীয় ঢেউ।
মহামারির দ্বিতীয় ঢেউয়ে নতুন এ ধরনের সংক্রমনে নাকাল অবস্থা ভারতের। দিনে দিনে বাড়ছে রোগী, বাড়ছে মৃত্যু। শ্মশানে দিন-রাত জ্বলছে চিতা।
হাসপাতালে শয্যার সংকট, অক্সিজেন সংকটসহ নানা সমস্যা প্রকট আকার ধারণ করছে। এর মধ্যেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে ভারতে পরিবর্তিত হয়ে তৈরি হওয়া করোনাভাইরাসের নতুন এ ধরন (স্ট্রেইন)।