শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনার নতুন ধরণ ওমিক্রন সংক্রমণে কাঁপছে ডেনমার্ক

অনলাইন নিউজ পোর্টাল • 07 ডিসেম্বর 2021, 10:02 দুপুর • 258 বার পঠিত
করোনার নতুন ধরণ ওমিক্রন সংক্রমণে কাঁপছে ডেনমার্ক

 সারা বিশ্বে ফের নতুন করে তাণ্ডব শুরু করেছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে ডেনমার্কে করোনার ‘ওমিক্রন’ ধরনে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। ডেনমার্কে গত রবিবার ওমিক্রনে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৮৩ জনে দাঁড়িয়েছে।

এদিকে ডেনমার্কের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ডেনমার্কে গত ৪৮ ঘণ্টায় করোনার এ ধরনে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) নিশ্চিত আক্রান্তের সংখ্যা ছিল ১৮ এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ছিল ৪২ জন।
তবে দ্য ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোল (ইসিডিসি) এর আগে নরওয়ে ও আইসল্যান্ডসহ পুরো ইউরোপে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১৮২ বলে জানিয়েছিল। এ ধরন ইউরোপের ১৭টি দেশে ছড়িয়েছে বলেও ইসিডিসি জানায়।