শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক সন্ধ্যায়

মোহাম্মদ খাইরুল আমিন • 03 জানুয়ারী 2022, 04:58 দুপুর • 401 বার পঠিত
করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক সন্ধ্যায়

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে সরকার। 

সোমবার সন্ধ্যা ৬টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া অন্যরা ভার্চুয়ালি যুক্ত হবেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা এ তথ্য জানান। 

তিনি বলেন, ওমিক্রম পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিবসহ আরো কয়েকজন কর্মকর্তা।

তিনি আরো বলেন, এ ছাড়া ভার্চুয়ালি সারাদেশ কানেকটেড থাকবে- ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জনরা ভার্চুয়ালি যুক্ত থাকবেন। আমাদের একটা নেটওয়ার্ক আছে, মিটিংয়ের সময় সেটা কানেক্টেড থাকবে। স্বাস্থ্য, প্রশাসন ও স্বরাষ্ট্রের লোকজন সবাই এই মিটিংয়ে থাকবেন।

বৈঠকে ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের ওই কর্মকর্তা।