শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনার লাশ দাফনে কাজ করছে দুটি প্রশংসিত সংস্থা

অনলাইন নিউজ পোর্টাল • 20 জুন 2020, 08:37 রাত • 1,427 বার পঠিত
করোনার লাশ দাফনে কাজ করছে দুটি প্রশংসিত সংস্থা

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ইতোমধ্যে করোনায় মৃত্যু হওয়া নাগরিকের সংখ্যা হাজার ছড়িয়েছে গেছে । শুরুতে আক্রান্ত ও মৃত্যু হার কম থাকলেও সময় যাওয়ার সাথে সাথে তা বাড়ছে।

করোনায় মৃত্যু হওয়া নাগরিকদের শরিয়তসম্মত পদ্ধতিতে সৎকার যখন রাষ্ট্র এবং জনগণের উদ্বেগের বিষয় ছিল তখন দ্বীনি দায়িত্ব পালন এবং মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন।

রাজধানীর বাইরেও আলেমদের একাধিক স্বেচ্ছাসবী সংগঠন লাশ দাফন, করোনা রোগীদের পরিবহন এবং প্রাথমিক চিকিৎসার কার্যক্রম আঞ্জাম দিচ্ছে। চট্টগ্রামের আল মানাহিল ফাউন্ডেশন এবং কিশোরগঞ্জের আল্লামা আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন তার অন্যতম।

চলমান করোনা পরিস্থিতিতে চট্টগ্রামের বৃহত্তর স্বেচ্ছাসেবামূলক সংগঠন আল মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে এখন পর্যন্ত ২২০ জনেরও বেশি লোককে দাফন করা হয়েছে যার মধ্যে ১০০ জনেরও বেশি নিশ্চিত করোনা পজিটিভ ছিল। 

এদিকে কিশোরগঞ্জের আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন এখন পর্যন্ত দাফন করেছেন করোনায় প্রাণ হারানো ২৬ জনের লাশ। এছাড়া করোনার উপসর্গ বা করোনা সন্দেহে মৃত শতাধিক লাশ দাফন করা হয়েছে এ সংগঠনটির পক্ষ থেকে।

করোনা শনাক্ত হলে যেসব বাড়ি লকডাউন করে দেওয়া হয় সেসব বাড়িতে আনোয়ার শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে খাবার এবং অন্যান্য সহযোগিতা পৌঁছে দেওয়ার হয়। আল্লামা ‘আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন’ মূলত শিক্ষা গবেষণা এবং সামাজিক সেবমূলক কার্যক্রম পরিচালনা করে।

করোনা রোগীদের যাতায়াতের জন্য আল মানাহিল সংগঠনের পক্ষ থেকে এম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে সাধ্যানুযায়ী ফ্রি অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। জানা গেছে, আল মানাহিলের পক্ষ থেকে একটি কোভিড-১৯ ডেডিকেটেট হাসপাতালের ব্যবস্থা করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালটি চিকিৎসা কার্যক্রম শুরু করতে পারবে।