শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনার কবলে এবার মনমোহন সিং

অনলাইন নিউজ পোর্টাল • 19 এপ্রিল 2021, 08:15 রাত • 720 বার পঠিত
করোনার কবলে এবার মনমোহন সিং

 ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ বোধ করায় সম্প্রতি নমুনা পরীক্ষা করান তিনি। সোমবার (১৯ এপ্রিল) সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর ট্রমা সেন্টারে ভর্তি করা হয় তাকে। ৮৮ বছরের মনমোহনের ক্ষেত্রে ঝুঁকি বেশি। তাই বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।