করোনার বিধিনিষেধ ভঙ্গ করার জন্য নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা
অনলাইন নিউজ পোর্টাল
•
09 এপ্রিল 2021, 08:57 রাত
•
178 বার পঠিত
করোনার বিধিনিষেধ ভঙ্গ করে পারিবারিকভাবে নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠান পালন করেছিলেন নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গ। এ ঘটনায় নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা করেছে দেশটির পুলিশ। পরে অবশ্য এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী।
গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে একটি পাহাড়ি রিসোর্টে ওই পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী। এতে ১৩ জন ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। দেশটিতে করোনার কারণে ১০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। তিনি করোনার বিধিনিষেধ ভঙ্গ করায় তাকে ২০ হাজার নরওয়েজিয়ান ক্রোন বা ১ হাজার ৭১৩ ইউরো জরিমানা করে পুলিশ।
পুলিশ বলছে, এ ধরনের ঘটনায় সাধারণত জরিমানা করা হয় না। করোনার বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে সরকারি দায়িত্বের অগ্রভাগে রয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনিই বিধি ভাঙছেন। এ জন্য তাকে জরিমানা করা হয়েছে।