করোনার আতঙ্কে থেমে নেই ঈদের কেনাকাটা
অনলাইন নিউজ পোর্টাল
•
02 মে 2021, 09:07 সকাল
•
376 বার পঠিত
দেশে ক্রমেই কমছে করোনা সংক্রমণের হার। সবশেষ শনিবার ছয় সপ্তাহে সর্বনিম্ন ১ হাজার ৪৫২ জন শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৬০ জন। এর মধ্যেই শঙ্কা বাড়াচ্ছে বেপরোয়া ঈদ কেনাকাটা। রাজধানীর অভিজাত শপিং-মলে চোখে পড়েছে উপচে পড়া ভিড়।
এদিকে ফুটপাত ও ফুটওভার ব্রিজের ওপর গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানগুলোতেও চলছে জমজমাট বেচাকেনা। এসব দৃশ্য থেকে বোঝার উপায় নেই করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশে চলছে লকডাউন।
শনিবার (১ মে) রাজধানীর অভিজাত শপিং-মলে কেনাকাটায় ব্যস্ত মানুষগুলোকে যেন ছুঁতে পারেনি মহামারির ভয়াবহতা।
কেনাকাটা করতে আসা ক্রেতারা বলেন, এভাবে সবাই মিলে বসে ইফতারি করছি এতে যে করোনার সংক্রমণ বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। লকডাউনের মধ্যে এই প্রথম বের হয়েছি। ভয়ও পাচ্ছি।