শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনা ভারতে ভয়ঙ্কর রূপ নিয়েছে , দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড

অনলাইন নিউজ পোর্টাল • 09 এপ্রিল 2021, 10:58 দুপুর • 498 বার পঠিত
করোনা ভারতে ভয়ঙ্কর রূপ নিয়েছে , দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড

 ভারতের ভয়ঙ্কর রূপ প্রাণঘাতী করোনাভাইরাস। ভাইরাসটির দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে মহামারী পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। দৈনিক সংক্রমণে টানা রেকর্ড গড়ে যাচ্ছে দেশটি।

ওয়ার্ল্ডওমিটারের শুক্রবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৩১ হাজার ৮৯৩ জন রোগী শনাক্ত হয়েছে।
একই সময় মারা গেছেন ৮০২ জন। এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ৩০ লাখ ৫৮ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ কোটি ৬৭ লাখ ৬৯৪ জন।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউকে রুখতে টিকাদানের ওপর জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে তিনি বললেন, ‘করোনার টিকাদানের লক্ষ্যে আগামী ১১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টিকা উৎসব করা হবে।’

এ সময় নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের আর লকডাউনের প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘মাইক্রো কনটেইনমেন্ট জোনে নজর দিতে হবে। করোনা কারফিউ বজায় রাখা হোক। রাত ৯টা বা ১০টা থেকে ভোর ৫টা বা ৬টা পর্যন্ত করোনা কারফিউ করা হোক।’