শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনা ভাইরাসে ইউরোপজুড়ে শোকের ছায়া

মোহাম্মদ খাইরুল আমিন • 29 ডিসেম্বর 2021, 12:59 দুপুর • 270 বার পঠিত
করোনা ভাইরাসে ইউরোপজুড়ে শোকের ছায়া

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। যা দিনদিন প্রভাব বিস্তার করেই চলছে সারা বিশ্বে। এ মরণব্যাধির তান্ডবে বিপর্যয়ের মুখে ইউরোপ। মহাদেশটির ফ্রান্স, ইতালি, পর্তুগাল, গ্রিস ও ইংল্যান্ডে ভাইরাসটি সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার মহাদেশটিতে এক দিনেই আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন হাজার লোকের।
করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সরবরাহকারী আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এক দিনের ব্যবধানে এ অঞ্চলে সংক্রমণ দ্বিগুণ হয়েছে। গত সোমবার সংক্রমণ শনাক্ত হয়েছিল ৩ লাখ ৫৯ হাজারের বেশি। ওই দিন মারা গিয়েছিলেন প্রায় ২ হাজার ৮০০ করোনা রোগী। এর আগের দিন মৃত্যু ছিল প্রায় ২ হাজার। আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২৮ হাজার মানুষ।