শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনা ভাইরাসে বাহরাইনে ৭০ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুন 2021, 01:04 দুপুর • 710 বার পঠিত
করোনা ভাইরাসে বাহরাইনে ৭০ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাহরাইনে ৭০ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত মে মাসেই মারা গেছে ৩২ জন বাংলাদেশি।

সে কারণে বাহরাইন সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মানামার বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, বাহরাইনে বর্তমানে প্রতিদিন হাজার হাজার নাগরিক ও প্রবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়চ্ছে।  

বাহরাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এ পর্যন্ত মোট ৭০ জন বাংলাদেশি কর্মী করোনায় মারা গেছে। তার মধ্যে মে মাসে ৩২ জন কর্মী মারা যান। এই অবস্থায় বাহরাইন সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি, কোভিড-১৯ পরিস্থিতিতে গৃহীত নির্দেশনাবলী কঠোরভাবে অনুসরণ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।