শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনা টিকার পেছনে মোট ব্যয় ৪০ হাজার কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 10 মার্চ 2022, 08:59 রাত • 329 বার পঠিত
করোনা টিকার পেছনে মোট ব্যয় ৪০ হাজার কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের মানুষকে টিকা দিতে সরকারের ৪০ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, টিকা কার্যক্রমের মাধ্যমে আমরা করোনাভাইরাস মোকাবিলা করতে পেরেছি।
বৃহস্পতিবার জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা শুরুতেই পর্যাপ্ত টিকা ক্রয় করেছি। উপহার হিসেবেও অনেক টিকা পেয়েছি। টিকা ক্রয়, সংরক্ষণ ও ব্যবস্থায় আমাদের খরচ ৪০ হাজার কোটি টাকা।