শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনা টিকা মজুতে উদ্বেগ জানালেন জাতিসংঘের মহাসচিব

অনলাইন নিউজ পোর্টাল • 29 মার্চ 2021, 07:23 বিকাল • 104 বার পঠিত
করোনা টিকা মজুতে উদ্বেগ জানালেন জাতিসংঘের মহাসচিব

বিশ্বে করেনাভাইরাসের প্রাদুর্ভাব পরিস্থিতিতে উন্নত দেশগুলো বিপুল পরিমাণ করেনা টিকার ডোজ মজুত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব এ উদ্বেগ প্রকাশ করেন। এ সময় উন্নত দেশগুলোর সংগ্রহে থাকা টিকার ডোজ দরিদ্র দেশগুলোকে দেয়ার আহ্বান জানান তিনি।

জাতিসংঘের মহাসচিব বলেন, করোনা টিকার বণ্টনে বিশ্বজুড়ে যে অন্যায্যতা দেখা দিয়েছে তা নিয়ে আমি খুবই শঙ্কিত। একদিকে দেখা যাচ্ছে, অনেক দেশের হাতে টিকার একটি ডোজও নেই, আবার কিছু দেশের হাতে রয়েছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডোজ।

তিনি আরো বলেন, করোনা টিকা কোনো বিলাসজাত পণ্য নয়। বর্তমান পরিস্থিতিতে এটি বৈশ্বিকভাবে প্রয়োজনীয় পণ্য। বিশ্বের অধিকাংশ মানুষকে টিকার আওতায় আনা না গেলে এই মহমারিকে আমরা বিদায় জানাতে পারব না। তাই যত দ্রুত সম্ভব, টিকা বিতরণে ন্যায্যতা আনা প্রয়োজন।

আন্তোনিও গুতেরেস বলেন, উন্নত দেশগুলোকে বলছি টিকা মজুত বন্ধ করুন। এটা প্রথম কাজ। তারপর নিজেদের সংগ্রহে থাকা টিকার ডোজগুলো দরিদ্র দেশগুলোকে দিন।