শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনা টিকা গ্রহণ বাধ্যতামূলক করল হকি ফেডারেশন

অনলাইন নিউজ পোর্টাল • 08 জুন 2021, 09:56 সকাল • 730 বার পঠিত
করোনা টিকা গ্রহণ বাধ্যতামূলক করল হকি ফেডারেশন

প্রিমিয়ার লিগ হকি মাঠে গড়ানোর আগে সংশ্লিষ্ট সবার করোনা টিকা বাধ্যতামূলক করেছে হকি ফেডারেশন। এ তথ্য নিশ্চিত করেছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। 

এদিকে, ক্লাব-ফেডারেশনের দ্বন্দ্বের অবসান কাটিয়ে যত দ্রুত সম্ভব লিগ শুরুর ব্যাপারে আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রায় আড়াই বছর পর লিগ শুরুর বিষয়টি বেশ স্বস্তি দিচ্ছে খেলোয়াড়দের।

অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। কদিন আগেই কার্যনির্বাহী কমিটির বৈঠক থেকে সিদ্ধান্ত আসে, জুলাইয়ের শেষে দলবদলের পরই লিগ শুরু করতে চায় ফেডারেশন।