করোনা থেকে সুরক্ষায় বাংলাদেশকে ঋণ অনুমোদন দিয়েছে এআইআইবি
কভিড-১৯ মহামারি থেকে সুরক্ষায় বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। বেইজিং-ভিত্তিক বহুপক্ষীয় এ ব্যাংকটি তার এক বিবৃতিতে বলেছে, বিশ্বের সর্বাধিক ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। কোভিড-১৯ মহামারিতে ঝুঁকিপূর্ণ এ দেশটিতে জনসংখ্যার এক বিরাট অংশ পর্যাপ্ত মৌলিক সেবা ও অবকাঠামো ছাড়াই অনানুষ্ঠানিক জনবসতিগুলোতে বসবাস করছে।
সেই সাথে এদেশের রয়েছে বিপুল সংখ্যক অভিবাসী কর্মী। শ্রমজীবীদের ৮০ শতাংশেরও বেশি লোক অপ্রাতিষ্ঠানিক খাতে নিযুক্ত রয়েছে। যা সংক্রামক এ রোগের বিস্তার নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব ব্যবস্থা বজায় রাখা অনেকটা কঠিন হয়ে পড়েছে।
জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতি প্রতিরোধ, শনাক্তকরণ এবং দ্রুত সাড়া দেয়ার ক্ষেত্রে সরকারের ক্ষমতা সীমিত। আর কোভিড-১৯ এর আক্রান্তের ক্রমবর্ধমান ঘটনা দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর আরও বেশি চাপ ফেলেছে।