শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনা টেস্টের আড়াই কোটি টাকা আত্মসাৎ

অনলাইন নিউজ পোর্টাল • 29 সেপ্টেম্বর 2021, 03:23 দুপুর • 256 বার পঠিত
করোনা টেস্টের আড়াই কোটি টাকা আত্মসাৎ

দুর্নীতি দেখতে দেখতে সমাজের সকল স্তরের মানুষ ন্যায়-নীতির বন্ধনমুক্ত হয়ে একেই সর্বান্তঃকরণে গ্রহণ করেছে। দুর্নীতিকে হালকা করে দেখতে শিখেছে সুশীল সমাজ। করোনায় সারা বিশ্ব যেখানে উৎকণ্ঠিত, চিন্তিত সেখানেও সেই চিরাচরিত দুর্নীতি করেই যাচ্ছে এক শ্রেণীর মানুষ। করোনা পরীক্ষার নাম নিয়ে আড়াই কোটি টাকা আত্মসাৎ করা খুলনা জেনারেল হাসপাতালের টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাসের এখনো সন্ধান মেলেনি। তার স্ত্রী খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফার্মাসিস্ট মাধবী রানী দাসও পলাতক রয়েছেন ।

গত সোমবার রাতে আড়াই কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়ার বিষয়ে খুলনা থানায় সাধারণ ডায়েরী ও দুদকে লিখিত অভিযোগ দিয়েছেন খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ। এছাড়া প্রকাশ কুমার যেন পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে পুলিশ কমিশনারকে অনুরোধ করেছেন তিনি।

এদিকে, মামমলার সব উপাদান থাকার পরও শুধুমাত্র জিডি করায় বিষয়টি প্রশ্নের উদ্রেক করেছে। তবে, নাম উল্লেখ না করার শর্তে স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, আমরা লোপাট হওয়া টাকা আদায়ের বিষয়টি আগে ভাবছি। তাই জিডি হয়েছে। অভিযুক্তকে পাওয়া গেলে হয়তো টাকা উদ্ধার হবে। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।