শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনা সংক্রমণ হ্রাসে আদর্শ উদাহরণ নিউজিল্যান্ড-ডেনমার্ক-উগান্ডা

অনলাইন নিউজ পোর্টাল • 08 আগস্ট 2020, 11:58 দুপুর • 180 বার পঠিত
করোনা সংক্রমণ হ্রাসে আদর্শ উদাহরণ নিউজিল্যান্ড-ডেনমার্ক-উগান্ডা

করোনাভাইরাসে আক্রান্ত পুরো বিশ্ব। তবে অনেক দেশই কাটিয়ে উঠেছে করোনা সংকট। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সাবেক উপদেষ্টা মাইকেল বার্বার এবং মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সাবেক উপদেষ্টা ইদ্রিস জালা বিভিন্ন দেশ কীভাবে বৈশ্বিক করোনা মহামারি সংক্রমণ হ্রাস করেছে সে বিষয়ে এক গবেষণা করেছেন। 

নিউজিল্যান্ডের ব্যাপক পরিসরের পরীক্ষা পদ্ধতিকে উদাহরণগুলোর মধ্যে বেছে নিয়েছেন তারা।দেশটি একজন করোনা রোগী নিশ্চিত হওয়ার জন্য ৭ হাজারের বেশি মানুষকে পরীক্ষা করেছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার কন্টাক্ট ট্রেসিংকেও অনন্য বলছেন গবেষকরা। এই দেশটি মানুষের গতিবিধির ওপর নজরদারি করেছে সিকিউরিটি ক্যামেরা এবং ক্রেডিট কার্ডের অর্থ লেনদেনের তথ্যের মাধ্যমে।

অত্যন্ত দুর্বল ইন্টারনেট ব্যবস্থার দেশ উগান্ডা করোনা সচেতনে জনগণকে সম্পৃক্ত করতে রেডিওতে কল-ইন শো’ র মতো উদ্যোগ নিয়েছিল; যা ব্যাপক প্রশংসিত হয়েছে। করোনা মহামারিতে সফলভাবে স্কুল পুনরায় খুলেছে ডেনমার্ক।

করোনা মহামারিতে দেশগুলোর মধ্যে সমন্বয় ব্যবস্থা খুবই নাজুক দেখছেন বলে মন্তব্য করেছেন গবেষকরা। এক সাক্ষাৎকারে বার্বার বলেছেন, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের প্রত্যেকটি দেশের সরকার একই সময়ে একই ধরনের হোমওয়ার্ক নির্ধারণ করে দিয়েছে। বৈশ্বিক শিক্ষার জন্য এটা এক ধরনের মহৎ সুযোগ হতে পারে। যদিও আশ্চর্যজনকভাবে বর্তমানে সে সবের খুব কমই চলমান আছে।

এছাড়াও এ দুই গবেষক বিশ্বের প্রত্যেকটি দেশে করোনাভাইরাস মহামারির কেমন এবং তা সামলে ওঠার ওপর ভিত্তি করে একটি র‍্যাংকিং তৈরির চেষ্টা করেছেন। করোনা থেকে পুনরুদ্ধার হওয়ার এই তালিকায় সবার শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ড। এছাড়া একেবারে তলানিতে আছে হন্ডুরাস এবং বাহামাস।