শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনা সংক্রমণ ১ম বছরের চেয়ে ২য় বছর আরো ভয়াবহ হবে: ডব্লিউএইচও

অনলাইন নিউজ পোর্টাল • 15 মে 2021, 05:54 বিকাল • 640 বার পঠিত
করোনা সংক্রমণ ১ম বছরের চেয়ে ২য় বছর আরো ভয়াবহ হবে: ডব্লিউএইচও

বিশ্বব্যাপী করোনা মহামারির দ্বিতীয় বছর চলছে। প্রথম বছরের চেয়ে মহামারির দ্বিতীয় বছর আরো ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রস আধানম গেব্রেয়াসুস। 

শুক্রবার (১৪ মে) ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে গিয়ে তিনি এ বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে এই মহামারি অনেক বেশি প্রাণঘাতী হতে চলেছে।’

আগামী জুলাই মাসে জাপানের টোকিও-তে অলিম্পিকের আসর বসার কথা। তার আগে ভারত-সহ বিভিন্ন দেশে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের অভিঘাত চিন্তায় ফেলেছে ডব্লিউএইচও-কে। এই আবহে প্রতিটি রাষ্ট্রকে সতর্কতা বাড়ানোর দিকে নজর দেয়ার আবেদন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ সপ্তাহেই ডব্লিউএইচও-এর তরফে করোনাভাইরাসের বি.১.৬১৭ ভ্যারিয়েন্টকে (করোনার ভারতীয় স্ট্রেইন) ‘উদ্বেগজনক’ হিসেবে হিসেবে আখ্যায়িত করেছে। অন্যান্য স্ট্রেইনের তুলনায় করোনার এই ভ্যারিয়েন্ট অনেক দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।