করোনা শনাক্তের হার বেড়েছে বিশ্বব্যাপী
মোহাম্মদ খাইরুল আমিন
•
11 ফেব্রুয়ারি 2022, 11:57 দুপুর
•
375 বার পঠিত
বিশ্বব্যাপী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে দৈনিক মৃত্যু কমেছে। তবে কয়েকগুন বেড়েছে সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ১৮ হাজার ৯৮৩ জন আর আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৮৬২ জন। আর আগের দিনের ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৬৪ জনের মৃত্যু ও ২৪ লাখ ১ হাজার ১১৩ জন সংক্রমিত হন।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০ কোটি ৬১ লাখ ৪০ হাজার ৪৫৭ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৮ লাখ ৭ হাজার ৫৩৪ জনে। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩২ কোটি ৫৯ লাখ ৬১ হাজার ২০ জন।