করোনা: শনাক্ত ৫৯, মৃত্যু নেই
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যায়নি। এই সময়ে আরো ৫৯ জন নতুন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৯ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।
এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ১৫ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ১৮ শতাংশ।
আগের দিন সারা দেশে ৫৮ জন রোগী শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৯ জনের ৫৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া গোপালগঞ্জ, নরসিংদী ও কক্সবাজারে ১ জন করে করোনার রোগী শনাক্ত হয়েছে।
নতুন শনাক্ত ৫৯ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৯ লাখ ৫৩ হাজার ৮৭১ জন করোনা রোগী পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যুর মোট সংখ্যা আগের মত ২৯ হাজার ১৩১ জন রয়েছে।
সরাকরি হিসেবে গত একদিনে সুস্থ হয়েছেন আরো ১৪৯ জন। এ নিয়ে ১৯ লাখ ৪ হাজার ৯২০ জন সেরে উঠলেন।