শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনা রোগী বেড়ে ১৬২, মৃত্যু নেই

মোহাম্মদ খাইরুল আমিন • 14 জুন 2022, 05:45 বিকাল • 749 বার পঠিত
করোনা রোগী বেড়ে ১৬২, মৃত্যু নেই

রোজ দেশে করোনা রোগী বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১৬২ জনের শরীরের করোনাভাইরাস ধরা পড়েছে। এই সময়ে অবশ্য করোনায় কারো মৃত্যু হয়নি।

আজ স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৫২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। 

এই ১৬২ জনের মধ্যে ১৪৯ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এছাড়া চট্টগ্রামে ৪ জন, নারায়ণগঞ্জে ২ জন, গাজীপুর, কিশোরগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, কুমিল্লা, বগুড়া ও বরিশালে ১ জন করে নতুন রোগী পাওয়া গেছে। 

গত ২৬ মার্চ রোজকার শনাকত্ত ১০০’র নিচে নেমে গিয়েছিল। এর ধারাবাহিকতায় গত ৫ মে পাওয়া যায় মাত্র ৪ জন রোগী। কিন্তু ২২ মের পর থেকে রোজ সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে।

রোববার ১১ সপ্তাহ পর ফের দিনে শনাক্তের সংখ্যা ১০০ ছাড়ায়। সেদিন ১০৯ জন রোগী পাওয়া যায়। পরের দিন সোমবার পাওয়া যায় ১২৮ জন। আর আজ তা বেড়ে হলো ১৬২ জন। 

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ৩ দশমিক ৫৬ শতাংশ হয়েছে। আগের দিন এটা ছিল ১ দশমিক ৯১ শতাংশ। 

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫৪ হাজার ৪০৫ জন।

গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি বলে মৃত্যুর মোট সংখ্যা ২৯ হাজার ১৩১ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৭৯ জন। এ নিয়ে ১৯ লাখ ৫ হাজার ৪১৬ জন সেরে উঠলেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।