শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনা পরিস্থিতি ভারতের পশ্চিমবঙ্গে আরও জটিল হচ্ছে

মোহাম্মদ খাইরুল আমিন • 06 জানুয়ারী 2022, 09:27 সকাল • 307 বার পঠিত
করোনা পরিস্থিতি ভারতের পশ্চিমবঙ্গে আরও জটিল হচ্ছে


ভারতের পশ্চিমবঙ্গে দিন দিন বেড়েই  চলছে করোনা সংক্রমণ। তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারতের পশ্চিমবঙ্গ। এরপর রয়েছে দিল্লি, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, ঝাড়খণ্ড এবং গুজরাট।  
গত (৫ জানুয়ারি) এ ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল। একইসঙ্গে যুগ্ম সচিব জানিয়েছেন, দেশটির জেলাভিত্তিক শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা এবং উত্তর ২৪পরগনা।

 এদিকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যটিতে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ২২ জন, মৃত ১৭ জন। রাজ্যের দৈনিক সংক্রমণের সঙ্গেই বেড়েছে কলকাতার কোভিড গ্রাফ। শহরে একদিনে শনাক্ত ৬ হাজার ১৭০ জন। এরপরেই উত্তর ২৪ পরগনায় ২ হাজার ৫৪০ জন।  
 
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, দেশটির ২৮টি জেলার পরিস্থিতি উদ্বেগজনক। পাশাপাশি এদিন স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ভারতের একদিনে শনাক্ত ৫৮ হাজার ৯৭ জন। মৃত ৫৩৪ জন। করোনার এই বাড়বাড়ন্তের মধ্যেই আতঙ্ক ওমিক্রন সংখ্যা বৃদ্ধি ঘিরেও।

এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে চলছে করোনার কড়াবিধি নিষেধ। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্য়ন্ত চলছে নাইট কারফিউ। সঙ্গে বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠানসহ একাধিক প্রতিষ্ঠান। এলাকায় এলাকায় করা হয়েছে কনটেনমেন্ট জোন। এখনও অবদি শহরে ৪৮টি এলাকায় এই জোন বানানো হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি চলছে তাতে জানুয়ারির মাঝামাঝি ৩০ থেকে ৪০ হাজারের বেশি দৈনিক শনাক্ত হবে। সে পরিস্থিতিতে রাজ্য সরকার সম্পূর্ণ লকডাউনের দিকে যেতে পারে। এমন আভাসও পাওয়া যাচ্ছে।