করোনা: দেশজুড়ে মৃত্যুশূন্য টানা দুইদিন
মোহাম্মদ খাইরুল আমিন
•
25 মার্চ 2022, 05:32 বিকাল
•
366 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। গতকালও কেউ মারা যাননি। ফের টানা দ্বিতীয় দিনের মতো করোনায় মৃত্যুহীন দেশ। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন রোগী ও শনাক্তের হার।
এদিকে স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২৪ মার্চ সকাল ৮টা থেকে ২৫ মার্চ সকাল ৮টা) করোনায় শনাক্ত হয়েছেন ১০২ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ।
(২৪ মার্চ) অধিদফতর জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি, শনাক্ত হয়েছেন ৯২ জন। আর শনাক্তের হার ছিল ০ দশমিক ৭৬ শতাংশ।
দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১৫ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।